শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি গ্রেফতার।

পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি গ্রেফতার।

পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি গ্রেফতার।

ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
​গতকাল সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ধামসোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা ১০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। 
​

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাব্বির সরকার (২৪) এবং মোঃ রাসেল (২৫)। সাব্বির সরকার আশুলিয়ার বগাবাড়ি এলাকার মোঃ খোরশেদ সরকারের ছেলে এবং রাসেল ময়মনসিংহের তারাকান্দা থানার স্বল্প গ্রাম এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। বর্তমানে রাসেল আশুলিয়ার বাইপাইল ভূঁইয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
​তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। ১ নম্বর আসামি সাব্বির সরকারের বিরুদ্ধে এর আগে ছিনতাইয়ের একটি মামলা এবং ২ 

নম্বর আসামি রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা চলমান রয়েছে।
​বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  

মোঃফাহিম চৌধুরী 
আশুলিয়া প্রতিনিধি