রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ: শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ: শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক, সনদপত্র ও সম্মাননা তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ২১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং সৃজনশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী তৈরির কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা, দেশপ্রেম ও পরিবেশ সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ প্রদান করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ গঠনে আরও অনুপ্রাণিত করবে এ আয়োজন। 

এস এম আশরাফী বুলবুল