সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন "উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের" বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন,পারস্পরিক ঐক্য, সাংবাদিকদের অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক'র সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন,শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় শার্শা উপজেলা সাংবাদিকতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 আশরাফুল ইসলাম
বেনাপোল প্রতিনিধি