রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​পাকুন্দিয়ার পশ্চিম কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

​পাকুন্দিয়ার পশ্চিম কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

​পাকুন্দিয়ার পশ্চিম কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সরকারি নির্দেশনার অংশ হিসেবে আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
 

​আজ সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মো: মানছুরুল হক বাবুল।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাঁদের মধ্যে অন্যতম জনাব মো: দেলোয়ার হোসেন রুবেল এবং জনাব মো: সুমন মিয়া।
​

বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। 

​ প্রতিবেদক মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া থেকে ।