শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদ দিবস উদযাপন-২০২৬

জুলাই শহীদ দিবস উদযাপন-২০২৬

জুলাই শহীদ দিবস উদযাপন-২০২৬

আজ ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন করা হয়। দিবসের প্রথমেই  ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্মৃতিস্তম্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাঈদ।

তিনি বলেন শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি বৈষম্যহীন সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

দিবসটিতে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ নিঃসন্দেহ শ্রদ্ধার সমতুল্য।

আরো উপস্থিত ছিলেন জুলাই যুদ্ধে শহীদ হওয়া তাদের পরিবার পরিজন সহ বিভিন্ন পেশার লোকজন। আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে। 

মো: সোহেল রানা 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।