শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সবুজ স্বপ্ন, সবুজ আশা—বৃক্ষ হোক ভালোবাসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন, রাজারহাটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিয়াউর রহমান মণ্ডল (তারা)। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক আহমেদ হোসেন মণ্ডল (লাল মিয়া) এবং সংগঠনের সহযোগী সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জিয়াউর রহমান মণ্ডল বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া মানে একটি সবুজ ভবিষ্যতের বীজ রোপণ করা। পড়াশোনার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম বলেন, “যেসব শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, তাদের উৎসাহিত করতে উপহার হিসেবে গাছের চারা দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে এমন সম্মান অর্জন করতে পারবে।”

সহকারী শিক্ষক আহমেদ হোসেন মণ্ডল (লাল মিয়া) বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকে বেশি বেশি গাছ লাগানো উচিত, যাতে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারি।”

সংগঠনের সহযোগী সাইফুল ইসলাম জানান, প্রতিবছর বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণের এই উদ্যোগ অব্যাহত রাখা হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: