চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় উপজেলায় প্রতিনিয়ত পানিবন্দি এলাকা ও বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতির এলাকা এবং তলিয়ে যাওয়া দোকানপাট ঘর বাড়ি ও সড়ক পরিদর্শন এবং দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে আরো আসার অপেক্ষায়, সাতকানিয়া উপজেলার জন্য দুই একদিনের মধ্যেই আসতে পারে রাম সামগ্রী বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় ছোটখাটো বিষয় নিয়ে অপ্রচার না চালানোর জন্য অনুরোধ জানান।
তিনি জানান সাতকানিয়ায় এবারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যায় কবলিত এলাকাগুলোতে সরকারি বেসরকারিভাবে ব্যাপক ত্রাণ দেওয়া হচ্ছে,
সরকারি ত্রাণগুলো উপজেলা বিভিন্ন কর্মকর্তারা
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পৌঁছে দিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারিভাবে প্রচুর ত্রাণ ত্রাণ সামগ্রী আসার অপেক্ষায় রয়েছেন, হাতে পাওয়ার মাত্র উপজেলার প্রতিটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি।
