রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' পালিত

কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' পালিত

কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' পালিত

‎সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ সম্মান ও মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, সিলেট পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ আশিক মিয়া, উপজেলা কৃষি কমকর্তা রাজিবুল হাসান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, জুলাইয়ে আহত যোদ্ধাদের মধ্যে, লিটন মাহমুদ, রোহান, সেজান মাহমুদ, আকরাম, মকবুল, শিহাব, মইনুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাংবাদিক ফখর, রেদুয়ান মনা সহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। 
‎
‎আলোচনা সভায় জুলাই বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা জুলাই আন্দোলনে বীর শহীদের প্রতি সম্মাননা ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। জুলাইয়ের আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও তাদের চিকিৎসা সেবা প্রধানের জন্য আবেদন করেন। 
‎
‎আহত জুলাই যোদ্ধা রুহান আহমেদ বলেন, বিভিন্ন কাজে গেলে অসহযোগিতা এবং মেডিকেল গেলে চিকিৎসা সেবা ঠিকমত প্রধান করেন না কর্মকর্তারা। এবিষয়ে উপজেলা প্রশাসনের আন্তরিকতা আশা করেন। 
‎
‎জুলাই যোদ্ধা লিটন মাহমুদ বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় আন্দোলনের সময় আহত যোদ্ধাদের মধ্যে ২ জনের গ্যাজেট প্রকাশ হয়েছে৷ বাকী ১২ জন জুলাই যোদ্ধাদের গ্যাজেটের জন্য কাগজ পত্র জমা দিলেও ২ বছর চলে যাচ্ছে কিন্তু গ্যাজেট হওয়ার কোনো অগ্রগতি নেই। এবিষয়ে ইউএনও মোঃ রবিন মিয়ার হস্তক্ষেপ আশা করে দ্রুত গ্যাজেটে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করেন। 
‎
‎ইউএনও মোঃ রবিন মিয়া বলেন, আমরা সব কাগজ পত্র জমা দিয়েছি আশা করি দ্রুতই তালিকাভুক্ত করা হবে৷ তবে কিছু যাচাই-বাছাই প্রক্রিয়ার জন্য কিছুটা দেরি হচ্ছে। আর আমরা জুলাই শহিদ দিবস ২০২৬ এর আলোচনা সভায় বীর যোদ্ধাদের বীরত্ব গাঁথা বর্ণনা করেন ও আহত যোদ্ধাদের যথাযথ সম্মান এবং সুস্থতা কামনা করেন। 
‎আলোচনা সভায় বক্তৃতায় সকল বক্তারা জুলাই শহিদদের সম্মান ও আহতদের সুস্থতা কামনা করে আলোচনা সভা শেষ করেন সভার সভাপতি ইউএনও মোঃ রবিন মিয়া। 
‎

লিটন মাহমুদ 
কোম্পানীগঞ্জ সিলেট