ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১০ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডিমেত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’
