রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি। 

আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোর স্বাগতিকদের জানা উচিত, সীমালঙ্ঘন করা এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং করুণ। 

ইরানি সামরিক বাহিনী আরও সতর্ক করে দিয়ে বলেছে, শত্রু যদি তাদের বর্তমান আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখে, তবে সামনে আরও বিধ্বংসী ও কঠোর জবাব অপেক্ষা করছে; যা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

এই হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা নতুন করে চরম রূপ নিয়েছে।