সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও অর্থপাচারকারি এজেন্ট গ্রেফতার।

ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও অর্থপাচারকারি এজেন্ট গ্রেফতার।

ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও অর্থপাচারকারি এজেন্ট গ্রেফতার।

ভূরুংগামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের আড়াঁলে অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করে আসছিলেন জনৈক মোঃ আলাল হোসেন, পিতাঃ জহুর উদ্দিন, ঠিকানাঃ তিলাই ইউনিয়ন, ভূরুংগামারী। শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারে ছোট একটি দোকানের মাধ্যমে ভূরুংগামারী উপজেলা ও ভূরুংগামারী সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ায় ওয়েবসাইটে টাকা রিচার্জ করে আসছিলেন। গোপন সংবাদ ভিত্তিতে নিবিড় নজরদারির পর অভিযান চালিয়ে ভূরুংগামারী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিনের উপস্থিতিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ০৪ টি স্মার্ট ফোন, বেশকিছু মোবাইল সিম, অনলাইন জুয়ায় রিচার্জের কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সদ্য জারিকৃত "জুয়া আইন-২০২৬" এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান ১৬৬ বছর পর ব্রিটিশ আমল প্রণীত জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এই আইনের মাধ্যমে অনলাইন জুয়ার বা ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। আমরা ভূরুংগামারী উপজেলাকে মাদক, চোরাকারবার ও জুয়া মুক্ত রাখতে বদ্ধপরিকর।

ভূরুংগামারী থানার ওসি জনাব মোঃ আজিম উদ্দিন জানান জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে। 


মোঃ রফিকুল ইসলাম, 
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ