সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুরাছড়ির বন্যাদুর্গতদের মাঝে এমপি দীপেন দেওয়ান, প্রশাসনের সাথে মতবিনিময়

জুরাছড়ির বন্যাদুর্গতদের মাঝে এমপি দীপেন দেওয়ান, প্রশাসনের সাথে মতবিনিময়

জুরাছড়ির বন্যাদুর্গতদের মাঝে এমপি দীপেন দেওয়ান, প্রশাসনের সাথে মতবিনিময়

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় প্রবল ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্লাবিত এলাকা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে দুর্গত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ২৯৯-রাঙামাটি আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান।১৭ জুলাই ২০২৬, শুক্রবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের মাঝে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং দ্রুত সরকারি সহায়তা ও ত্রাণ পৌঁছানোর আশ্বাস দেন।
​দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনকালে মাননীয় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন
 

​জনাব রাজিব দাস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জনাব সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি, জনাব সুভাষ চন্দ্র চাকমা, সভাপতি, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটি,জনাব শফি, আহ্বায়ক, জেলা তাঁতীদল,
জনাব আলী আকবর সুমন, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল,জনাব নাজিম উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক, যুবদল।​এছাড়াও জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও 

স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।আশ্রয়কেন্দ্র ও দুর্গত এলাকা পরিদর্শন শেষে মাননীয় সংসদ সদস্য জুরাছড়ি উপজেলা পরিষদে তাঁর অফিস কক্ষে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।