সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই প্রথমবার মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬ হয়েছেন আনিকা মেরাজ

এই প্রথমবার মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬ হয়েছেন আনিকা মেরাজ

এই প্রথমবার মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬ হয়েছেন আনিকা মেরাজ

দীর্ঘ ৭৫ বছর ধরে হয়ে আসছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশ এতে অংশ নেয়। তবে এই দীর্ঘ ইতিহাসে কখনো অংশ নেয়নি পাকিস্তান। এবার প্রথম সে অধ্যায় রচিত হতে যাচ্ছে।


হ্যাঁ, প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিচ্ছে পাকিস্তান। আসন্ন ৭৫তম আসরে দেশটির হয়ে লড়বেন আনিকা মেরাজ। বৃহস্পতিবার তাকে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ ঘোষণা করা হয়েছে। দন পত্রিকার তথ্য মতে, লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।


২৪ বছর বয়সী অ্যানিকা স্নাতক ডিগ্রি নিয়েছেন ব্যবসা ও অর্থনীতিতে। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর করছেন। মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে দেওয়া বক্তব্যে আনিকা বলেন, ‘আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো স্টেট-অথরাইজড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন পূরণ করা। পাশাপাশি শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে সক্রিয়ভাবে কাজ করে পাকিস্তানের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।’


এর আগে আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চারটি শিরোপাও জিতেছেন।

৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’। এতে বাংলাদেশের হয়ে লড়বেন সামানজার সাঈদ।