সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরবাদ’ নির্মাতার সিনেমায় নুসরাত ফারিয়া

বরবাদ’ নির্মাতার সিনেমায় নুসরাত ফারিয়া

বরবাদ’ নির্মাতার সিনেমায় নুসরাত ফারিয়া

হালের সফল নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ বানিয়ে ঝড় তুলেছিলেন দেশের সিনেমায়। শাকিব খান অভিনীত ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। এরপর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ বানিয়েও পেয়েছেন ইতিবাচক সাড়া।

সেই হৃদয় এবার নাম লেখালেন ওটিটিতে। প্রথমবার বানাচ্ছেন ওয়েব ছবি। আর তাতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর মধ্য দিয়ে অনেক দিন পর বড় পরিসরে অভিনয়ে ফিরবেন অভিনেত্রী।

ওয়েব ছবিটির প্রাথমিক নাম ‘লাপাত্তা’। নির্মাতা হৃদয় নিজেই খবরটি জানিয়েছেন গণমাধ্যমকে। তার ভাষ্য, ‘এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত। এগুলো মোটামুটি বেশ কিছুদিন আগেই চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু শুটিং শুরুর পালা। আগামী মাস থেকেই শুটিংয়ে নামব। ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার।’