সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সামিয়ার পাড়া এলাকায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২’শ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।


পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে এইদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলো-সামিয়ার পাড়া এলাকার জহির মিয়ার ছেলে মো. মুনা (১৯),হেনজু মিয়ার ছেলে মো. কামাল (৫৫), মো. জসিমের ছেলে মিজানুর রহমান (২০) ও মো. হারুন মিয়ার ছেলে মো. সাকিব।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিস্তার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতসহ আইনগত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি।