সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীঘির প্রেম নিয়ে যা জানা গেল

দীঘির প্রেম নিয়ে যা জানা গেল

দীঘির প্রেম নিয়ে যা জানা গেল

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর এখন নায়িকা হিসেবে নিয়মিত বড়পর্দায় কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন, বিশেষ করে প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন আলোচনার জন্ম দিয়েছে। 

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন দীঘি। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, জীবনে এখন পর্যন্ত কতবার প্রেম করেছেন? জবাবে দীঘি স্পষ্টভাবে বলেন, “আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি, সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।” 

বিষয়টি ব্যাখ্যা করে দীঘি জানান, স্কুলজীবন থেকেই পরিবারের কড়া নজরদারিতে বড় হয়েছেন দীঘি। ক্লাস সিক্সে ওঠার পর থেকেই তার চলাফেরায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন। 

এ অভিনেত্রীর ভাষার—“দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক পরিসর—কোনোটিই তৈরি হয়নি।”