মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ নন্দিত অভিনেত্রী সুরাইয়া হুদা রাত্রি'র শুভ জন্মদিন

আজ নন্দিত অভিনেত্রী সুরাইয়া হুদা রাত্রি'র শুভ জন্মদিন

আজ নন্দিত অভিনেত্রী সুরাইয়া হুদা রাত্রি'র শুভ জন্মদিন

আজ ২০ জুলাই—জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী সুরাইয়া হুদা রাত্রি-র জন্মদিন।
১৯৭৭ সালের এই দিনে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অনুরাগ ছিল তাঁর, বিশেষ করে মঞ্চনাটকের মাধ্যমে শুরু হয় তাঁর অভিনয় জীবন। থিয়েটারের অভিজ্ঞতা থেকেই অভিনয়টা তাঁর রক্তে মিশে গিয়েছিল, যা পরবর্তীতে তাঁকে টেলিভিশন নাটকে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সহায়তা করে।


প্রথম অভিনীত নাটক: ধূসর বসন্ত
উল্লেখযোগ্য নাটকসমূহ:
হীরামন, কখন বাজবে সেই ঘণ্টা, বনের পাপিয়া, তুমি আসবে বলে, আরেক জীবন, কবে হবে দেখা, রাতের পাখি, সোনালি সন্ধ্যায়, আনমনে তবুও, আংটি, স্বপ্ন দেখে মন, আত্মাহুতির পালা, অবাক তোলপাড়, আগন্তুক, অপরাহ্নের ভালোবাসা, তৃতীয় নয়ন, জল পড়ে পাতা নড়ে, নিঃশ্বাসে ছোঁয়া পাই, প্রশ্ন, সাকিন সারিসুরি—প্রত্যেকটিতেই তিনি রেখে গেছেন নিজের ছাপ।

জুটি হিসেবে সেরা:
আজিজুল হাকিমের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন ছিল অসাধারণ। তাঁরা ছিলেন একে অন্যের পরিপূরক—'মেড ফর ইচ আদার' বলা চলে। ‘হীরামন’, ‘আংটি’, ‘তুমি আসবে বলে’, ‘রাতের পাখি’ প্রভৃতি নাটকে তাঁদের জুটির অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
সেরা নাটক:


‘হীরামন’ নাটকে ‘স্বপ্নের দেশে’ পর্বে রাজকন্যার চরিত্রে রাত্রির অভিনয় ছিল মনোমুগ্ধকর।
অন্যদিকে, খ্যাতিমান পরিচালক সুভাষ দত্ত নির্মিত নাটক ‘আংটি’তে তিনি উপস্থাপন করেন ভালোবাসা ও বৈবাহিক জীবনের জটিল বাস্তবতা।
সহশিল্পী হিসেবে ছিলেন:
আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, আহমেদ রুবেল, শফিক সাদেকী, শাহরিয়ার নাজিম জয়, আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী প্রমুখ।
ব্যক্তিত্ব ও সৌন্দর্য:

রাত্রির সৌন্দর্য ও লুক ছিল প্রকৃতপক্ষে চলচ্চিত্র নায়িকাসুলভ। অনেক দর্শক তাঁকে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূরের সাথেও তুলনা করতেন। তবে রাত্রি নিজের অভিনয় ও উপস্থিতি দিয়ে আলাদা এক অবস্থান তৈরি করেছিলেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে স্থায়ীভাবে সপরিবারে বসবাস করছেন।
আজকের এই বিশেষ দিনে তাঁর জন্য রইল অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধা।
শুভ জন্মদিন সুরাইয়া হুদা রাত্রি।