মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ২০ কেজির বিশাল শোল মাছ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ২০ কেজির বিশাল শোল মাছ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ২০ কেজির বিশাল শোল মাছ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৯ দিনের এক শ্বাসরুদ্ধকর ও বৈরী আবহাওয়ার যাত্রা শেষে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির শোল মাছ।টানা কয়েকদিন ধরে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকায় এবং জালে কাঙ্ক্ষিত মাছ না পড়ায় চরম দুশ্চিন্তায় ছিলেন জেলেরা।

তবে শেষ মুহূর্তে এই দানবাকৃতির শোল মাছটি ধরা পড়ায় সব কষ্ট এক নিমেষেই ভুলে গেছেন ফিশিংবোটের মাঝি রুহুল আমিনসহ জয়নাল মাঝির পুরো টিম।আজ ১৯শে জুলাই গভীর সমুদ্রের সম্পূর্ণ যাত্রা শেষ করে জেলেরা কিনারায় ফিরে আসলে মাছটি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় আলিপুরের ঐতিহ্যবাহী মৎস্য আড়ত "মেসার্স ফাইভ স্টার ফিস"-এর গদিতে।


সেখানে মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় এবং পরবর্তীতে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় যৌথভাবে মাছটি কিনে নেন স্থানীয় দুই বিশিষ্ট ব্যবসায়ী, "মেসার্স ভাই ভাই ফিস"-এর স্বত্বাধিকারী আঃ রহমান খান এবং "মেসার্স সামিরা ফিশ"-এর স্বত্বাধিকারী মোঃ সোহাগ আহমেদ।এই মাছটি কিনতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করে আঃ রহমান খান জানান, এমন বড় মাছ সচরাচর সাগরে পাওয়া যায় না, তাই ভাগ্যক্রমে পাওয়া মাছটি তারা কয়েকজন ব্যবসায়ী মিলে ভাগ করে নিজেদের পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন।

এদিকে গভীর সমুদ্রে এমন বড় আকৃতির শোল মাছ ধরা পড়ার বিষয়টিকে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় তারা জেলেদের সবসময় টেকসই ও আইন মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করছেন এবং সরকারি বিভিন্ন সহায়তার মাধ্যমে জেলেদের জীবিকা সচল রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী)