শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড় চেম্বারের সংবর্ধনায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিল্প-কারখানায় পঞ্চগড়ের মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

পঞ্চগড় চেম্বারের সংবর্ধনায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিল্প-কারখানায় পঞ্চগড়ের মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

পঞ্চগড় চেম্বারের সংবর্ধনায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ  শিল্প-কারখানায় পঞ্চগড়ের মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

পঞ্চগড়ের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি-কে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ উপলক্ষে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

রোববার (১৯ জুলাই) পঞ্চগড় চেম্বার কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ্ব শরিফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. সোহেল রানা মানিক, রায়হানুল আলম রিয়েল, প্রধান পরিচালক আবু দাউদ, কোষাধ্যক্ষ শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সহ-সভাপতি আবু হিরন, সভাপতি আলহাজ্ব শরিফ হোসেন এবং চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নুরুজ্জামান বাবু।
 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ে গড়ে ওঠা যেকোনো মিল, ফ্যাক্টরি বা শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় মানুষের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, "দল-মত নয়, পঞ্চগড়ের মানুষ হওয়াই হবে অগ্রাধিকার। শিল্পায়নের মাধ্যমে জেলার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করবে।"
তিনি আরও বলেন, পঞ্চগড়ের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
 

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলার ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা, শিল্পায়নের সম্ভাবনা এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি পঞ্চগড়ের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে চেম্বারের পরিচালকবৃন্দ, সদস্য, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মো. মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি