নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় বায়ুদূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রাস্তার পাশে নির্মাণসামগ্রী—পাথর, বালি ও ইটের খোয়া উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা এবং সেগুলো ঢেকে না রাখার দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে বায়ুদূষণ প্রতিরোধে নির্মাণসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, বায়ুদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
