শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইল পল্লীতে শিশুকন্যারকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

নড়াইল পল্লীতে শিশুকন্যারকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

নড়াইল পল্লীতে শিশুকন্যারকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়ায় প্রতিবেশী মোঃ রবিউল ইসলাম রবি (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ওই শিশু (জান্নাতুল) ওই গ্রামের মফিজুর রহমানের কন্যা। দোষীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়ে পুলিশ।

আজ সোমবার ২০ জুলাই বিকালে এ ঘটনা ঘটেছে। মোঃ রবিউল ইসলাম রবি ওই গ্রামের মোঃ আতিয়ার এর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে গেছে, ওই শিশু কন্যাকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেয়। শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরছিল। দীর্ঘ সময় পরও সে বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে প্রতিবেশীর মোঃ রবিউল ইসলাম এর ঘরের মধ্যে কাথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় মোঃ রবিউল ইসলাম রবি বাড়িতে ছিল না।
স্বজনের শিশুটিকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন।পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুর স্বজনের দোষী মোঃ রবিউল ইসলাম রবি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভক্সপপঃ
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত্যু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের আঘাতের চিন্থ রয়েছে। বিষয়টি পুলিশ কে জানানো হয়েছে।

সিংকঃ আসিফ আকবর,চিকিৎসক, নড়াইল জেলা হাসপাতাল।
নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান বলেন, দোষীকে সনাক্ত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সিংকঃ মোঃ রাকিবুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার, নড়াইল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে দাবী এলাকাবাসীর। 

আশিকুর রহমান সৌরভ, নড়াইল