সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়, জানানো হলো নতুন তারিখ

অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়, জানানো হলো নতুন তারিখ

অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়, জানানো হলো নতুন তারিখ

অবশেষে কাটল সব অনিশ্চয়তা। শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের জটিলতা পেরিয়ে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে অনিবার্য কিছু কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা আশ্বাস দিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। কয়েক দিনের মধ্যেই টিকিট বিক্রি শুরু হবে। পাশাপাশি আগেরবারের তুলনায় টিকিটের দাম কিছুটা কম রাখার পরিকল্পনাও রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি আরিফা শবনম বলেন, ‘এবার আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত। আমরা খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু করব। দর্শকদের কথা বিবেচনা করে আগের চেয়ে কিছুটা কম দামে টিকিট রাখার চেষ্টা করছি।’

আগের কনসার্টের টিকিটধারীদের বিষয়ে তিনি জানান, আয়োজকদের কাছ থেকে টিকিট কেনা দর্শকদের মধ্যে প্রায় সবাই অর্থ ফেরত পেয়েছেন। তার ভাষ্য, ‘যতদূর জানি, মাত্র ৪০ জন ছাড়া বাকি সবাই টাকা ফেরত পেয়েছেন। তবে নতুন তারিখের কনসার্টে আগের টিকিট কার্যকর হবে না। দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।’

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় চার হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে কনসার্টটি। অনুপম রায়ের পাশাপাশি বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী বা একটি ব্যান্ডও একই মঞ্চে পরিবেশনা করবে। যদিও সেই শিল্পীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

জানা গেছে, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় সব অনুমোদন সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ প্রতীক্ষার পর অনুপম রায়ের এই কনসার্ট রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক সন্ধ্যায় পরিণত হবে বলে আশা আয়োজকদের।