রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা

ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা

ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
 

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বন বিভাগের বাগান এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে বি এম ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোহাম্মদ রুমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

পরিদর্শনকালে সংসদ সদস্য সংরক্ষিত বনভূমির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বনাঞ্চলের বর্তমান অবস্থা, বৃক্ষরোপণ কার্যক্রম, বাগানের রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ, দখল এবং বনজ সম্পদ ধ্বংসের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
 

এ সময় তিনি সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বনভূমির সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
 

সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বনভূমি রক্ষায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
 

পরিদর্শনকালে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে বনজ সম্পদ ও পরিবেশ সুরক্ষিত থাকে।”
 

পরিদর্শন শেষে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। বন বিভাগের সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি বন বিভাগ, থানা পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিবেশবিরোধী সব ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
 

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন, দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, বন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সংরক্ষিত বনভূমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ আরও জোরদার হবে। 

ছাতক  প্রতিনিধি: