মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী  ৭ ই আগস্ট অনুরাগের জাঁকজমক প্রতিষ্ঠাবার্ষিকী

আগামী  ৭ ই আগস্ট অনুরাগের জাঁকজমক প্রতিষ্ঠাবার্ষিকী

আগামী  ৭ ই আগস্ট অনুরাগের জাঁকজমক প্রতিষ্ঠাবার্ষিকী

সাংস্কৃতিক অঙ্গনে  ইতিবাচক ভূমিকা রেখে আগামী ৭ আগস্ট প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পথচলার এই ক্ষণকে জমকালো ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের প্রস্তুতি করেছে সংগঠনটি। আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা দিয়ে সাজানো থাকবে অনুষ্ঠানমালা।

 

৭ আগস্ট, শুক্রবার, বিকাল ৫ টায়, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সংগঠনটির সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান আলোচক থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক দেশবরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন।

 

উদ্বোধক থাকবেন মেগাস্টার খ্যাত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন। জাকির হোসেন রোকন, সদস্য সচিব, জাসাস, কেন্দ্রীয় কমিটি। রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শামীম মাহমুদ, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন সাংস্কৃতিক অঙ্গনের তারকাশিল্পীরা।