সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সংগঠক গ্রেফতার

যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সংগঠক গ্রেফতার

যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সংগঠক গ্রেফতার

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক শোয়াইব হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় যশোর ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মারামারির একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শোয়াইব যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
 
মামলা সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার কুতব্বর হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি শামসুর রহমান নামে একজনকে লাঠি-রড দিয়ে মারধর করা হয়। ওই মামলায় অন্য আসামিরা খালাস পেলেও শোয়াইব দোষী সাব্যস্ত হন।
 
আরও পড়ুন: যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেফতার
 
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, শোয়াইব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠক ছিলেন। মারামারির একটি মামলায় শোয়াইবকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করে আদালত। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যে কারণে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।