রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জের সদর থানার ওসির কক্ষে আগুন

মানিকগঞ্জের সদর থানার ওসির কক্ষে আগুন

মানিকগঞ্জের সদর থানার ওসির কক্ষে আগুন

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষের টিভি, এসি, আলমিরা ও সোফাসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সদর থানার ওসির কক্ষে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, আমি ব্যক্তিগত কাজে অফিস কক্ষ থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পর কক্ষের ভেতরে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আমার কক্ষের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজম আলী জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থানা থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ |