রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে শুরু হচ্ছে ওরাল কলেরার টিকাদান

হোসেনপুরে শুরু হচ্ছে ওরাল কলেরার টিকাদান

হোসেনপুরে শুরু হচ্ছে ওরাল কলেরার টিকাদান

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় হোসেনপুর উপজেলায় ওরাল কলেরার টিকাদান (OCV) ক্যাম্পেইন-২০২৬ পরিচালিত হতে যাচ্ছে। কলেরা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ১ বছর ও তদূর্ধ্ব বয়সি (গর্ভবতী মা ব্যতীত) সকল নাগরিককে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
ব্যানারে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২২ আগস্ট থেকে ওরাল কলেরার টিকার প্রথম ডোজ এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে। কলেরা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে দুটি টিকার ডোজই গ্রহণ করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত এলাকার বাসিন্দারা নির্দিষ্ট টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক কিংবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে এই টিকা গ্রহণ করতে পারবেন। বিনামূল্যে টিকা নেওয়ার জন্য জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের তথ্য সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া www.vaxepi.gov.bd ঠিকানায় অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
এই টিকাদান কার্যক্রমে সার্বিক সহযোগিতায় রয়েছে Gavi, World Health Organization, IFRC, icddr,b এবং unicef।

বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ 
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি।