সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ


প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

⊲ রকস্টার (বাংলা সিনেমা)

মুক্তি: চরকি (২৩ জুলাই)

অভিনয়: শাকিব খান, সাবিলা নূর, তারিক আনাম খান

গল্পসংক্ষেপ: আগুন নামের এক সংগীতশিল্পীর গল্প। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ না ধরে রক মিউজিক বেছে নেয় সে। দেশ-বিদেশে খ্যাতি অর্জনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার জটিলতায় তার জীবন একসময় করুণ পরিণতির দিকে মোড় নেয়।

⊲ দ্য ডেব্‌ট কালেক্টর (থাই সিনেমা)

মুক্তি: নেটফ্লিক্স (২৩ জুলাই)

অভিনয়: নাদেচ কুগিমিয়া, দাও পিত্তায়া সাএচুয়া

গল্পসংক্ষেপ: দীর্ঘদিন কারাভোগের পর ছাড়া পেলেও দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয় এক সাবেক ঋণ আদায়কারী। জীবনের শেষ প্রান্তে এসে ঋণের ফাঁদে পড়া অসহায় ও নির্যাতিত মানুষদের বাঁচানোর জন্য আবার অপরাধজগতে ফিরে যায় সে। ক্ষমতাশালী এক চক্রের বিরুদ্ধে লড়াই শুরু করে।

⊲ আদর্শ বল বিদ্যালয় (হিন্দি সিরিজ)

মুক্তি: প্রাইম ভিডিও (২৪ জুলাই)

অভিনয়: কে কে মেনন, অর্চনা পূরণ সিং, নবীন কাস্তুরিয়া

গল্পসংক্ষেপ: পিছিয়ে পড়া এক সরকারি স্কুল নিয়ে গল্প। স্কুলের অলস ও বেখেয়াল প্রধান শিক্ষক জ্ঞানেশ্বর জানতে পারে, সেরা ফল করা ১০টি স্কুলের প্রধান শিক্ষকেরা কেমব্রিজে সম্পূর্ণ সরকারি খরচে ট্রেনিং ট্যুরের সুযোগ পাবে। বিদেশে ভ্রমণের লোভে বিশৃঙ্খল শ্রেণিকক্ষকে সে একটি সফল শিক্ষাঙ্গনে রূপান্তরিত করার চেষ্টা করে।

⊲ মুসাফির ক্যাফে (হিন্দি সিরিজ)

মুক্তি: নেটফ্লিক্স (২৪ জুলাই)

অভিনয়: বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো, মহিমা মাকওয়ানা

গল্পসংক্ষেপ: চন্দ্র নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার করপোরেট জীবন ছেড়ে লেখক হওয়ার স্বপ্ন পূরণ করতে পাহাড়ে পাড়ি জমায়। সেখানে তার বর্তমান ও অতীতের টানাপোড়েনে এক আবেগঘন ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে পড়ে চন্দ্র।

⊲ দ্য ট্রুথার্স (স্প্যানিশ সিনেমা)

মুক্তি: নেটফ্লিক্স (২৪ জুলাই)

অভিনয়: স্টেফানি ম্যাগিন, হোসে করোনাদো

গল্পসংক্ষেপ: অনেক বছর ধরে পরিবার ছেড়ে আলাদা থাকে মেয়ে। মায়ের রহস্যময় মৃত্যুর পর বাড়ি ফিরে আসে সে। মায়ের মৃত্যুর পেছনের ঘটনা উন্মোচন করতে মরিয়া হয়ে ওঠে সে। অন্যদিকে বাবা কিছু একটা লুকানোর চেষ্টা করে। বাবা-মেয়ের মধ্যে চলতে থাকে জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।

⊲ র‍্যানসম ক্যানিয়ন সিজন ২ (ইংরেজি সিরিজ)

মুক্তি: নেটফ্লিক্স (২৩ জুলাই)

অভিনয়: জশ ডুহামেল, মিনকা কেলি

গল্পসংক্ষেপ: প্রথম সিজনের গল্পের ছয় মাস পরের ঘটনা দিয়ে শুরু হয় দ্বিতীয় সিজনের গল্প। ট্রাস্টিশিপ হারানোর পর স্ট্যাটেন কার্কল্যান্ড তার পরিবারের ঐতিহ্যবাহী খামারের মালিকানা ফিরে পেতে লড়াই শুরু করে। অন্যদিকে মিউজিশিয়ান কুইন ও’গ্র্যাডি নিউইয়র্ক ছেড়ে আবার পুরোনো শহরে ফিরে আসে। অলিভার নামের এক নতুন চরিত্রের আগমনে গল্পে দেখা দেয় ত্রিকোণ প্রেমের টানাপোড়েন ও জটিলতা।