বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, ভারতে প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে সিনেমাটি নিট ৪১ কোটি রুপি আয় করেছে। এতে ভারতের বাজারে ছবিটির মোট (গ্রস) আয় দাঁড়ায় ৪৮ কোটি ২৭ লাখ রুপি। আর দেশের বাইরে বা আন্তর্জাতিক বাজার থেকে প্রথম দিনে ছবিটি সংগ্রহ করেছে ৩০ কোটি রুপি (গ্রস)। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রথম দিনেই ৭৮ কোটি ২৭ লাখ রুপি রূপালী পর্দা থেকে তুলে নিয়েছে এটি।
ভাষাগত দিক থেকে সিনেমাটির মূল তামিল সংস্করণই আয়ের সিংহভাগ দখল করে রেখেছে। প্রথম দিনে তামিল সংস্করণ থেকেই এসেছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি। এর পাশাপাশি তেলেগু সংস্করণ থেকে ২ কোটি ৭৫ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি যোগ হয়েছে ছবিটির।