রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত :

পাকুন্দিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত :

​কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া স্কুল এন্ড কলেজে আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে 'জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশন' মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৬। এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এই পরীক্ষার আয়োজন করা হয়।
​পরীক্ষায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫টি মাদ্রাসা ও ৪টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি বৃহৎ মেধা যাচাই পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে।
 

​সকাল থেকেই শিমুলিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পরীক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান যাচাইয়ের জন্য গভীর মনোযোগের সাথে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রটি ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯টি কক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় ৬০ জন কক্ষ পরিদর্শক, ১০ জন হল সুপার এবং ৪ জন শিক্ষক সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন।
​পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি এমন একটি মহান উদ্যোগের জন্য জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
 

​এ সময় আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক চিত্ত রঞ্জন বর্মন ও মোঃ সাইফুল্লাহ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফসর উদ্দিন আহম্মদ, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন তরুণ, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের প্রদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন ছোটন ও পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন ও ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল।
 

​জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক আনম তানভীর হায়দার ভূঁইয়া বলেন, "জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশন সব সময় সমাজের কল্যাণে কাজ করে আসছে। শিক্ষার মানোন্নয়নে ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো বড় কিছু অর্জন করে দেশের কল্যাণ বয়ে আনবে।"

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জুনায়েত ভূঁইয়া মোহন বলেন, "এলাকায় শিক্ষার প্রসার ও কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে আমাদের এই আয়োজন। আগামীতে আমরা এই পরীক্ষা পুরো উপজেলা নিয়ে করার পরিকল্পনা করছি। আমাদের এই সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
​সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, "এ ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরো অনুরাগী ও প্রতিযোগিতামুখী করে তুলবে। সেই সাথে এ  

ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
​পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা করেন এমন আয়োজন ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে। মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। 

​ প্রতিবেদক মো : রেজুয়ানুল হক