রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রইদ’-এর নির্মাতা-শিল্পীদের সঙ্গে আড্ডার সুযোগ

রইদ’-এর নির্মাতা-শিল্পীদের সঙ্গে আড্ডার সুযোগ

রইদ’-এর নির্মাতা-শিল্পীদের সঙ্গে আড্ডার সুযোগ

কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা মেজবাউর রহমান সুমনের এই সিনেমার নির্মাণযাত্রার পেছনে রয়েছে দীর্ঘ সময়ের শ্রম, সংগ্রাম ও অসংখ্য অজানা গল্প। সেই গল্পগুলো এবার সরাসরি শোনার সুযোগ পাচ্ছেন দর্শক।

আগামী ১ আগস্ট রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘আড্ডায় রইদ উদযাপন’ শীর্ষক বিশেষ আয়োজন। সেখানে সিনেমাটির নির্মাণপ্রক্রিয়া, গল্প, অভিনয় এবং নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আড্ডায় অংশ নেবেন নির্মাতা ও কলাকুশলীরা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির নির্মাতা মেজবাউর রহমান সুমন, নির্মাতা ও অধ্যাপক জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পীরাও দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ফলে আগ্রহী যে কেউ অংশ নিয়ে ‘রইদ’-এর নেপথ্যের অজানা গল্প শুনতে পারবেন এবং নির্মাতা-শিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘রইদ’-এ অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। মুক্তির পর সিনেমাটি এর গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে।