রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জমি দখলের অভিযোগ, গাছ কাটার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

মাগুরায় জমি দখলের অভিযোগ, গাছ কাটার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

মাগুরায় জমি দখলের অভিযোগ, গাছ কাটার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

মাগুরা সদর উপজেলার ইছাখাদা জোতপাড়া গ্রামে জমি দখলের চেষ্টা, গাছ কাটার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি এবং ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আলম মিয়া (৫০) মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

অভিযোগ সূত্রে জানা যায়, ইছাখাদা জোতপাড়ার বাসিন্দা মোঃ আলম মিয়া দাবি করেন, মাগুরা সদর উপজেলার ৭৩ নম্বর ইছাখাদা মৌজার হাল খতিয়ান নং-২৪১, হাল দাগ নং-৩২১-এর ৭৯ শতক জমির মালিক তিনি। এছাড়া দলিল সূত্রে তিনি মোট ১ একর ৮৩ শতক জমির মালিক, যার মধ্যে বর্তমানে ৯১.৫০ শতক জমি তার ভোগদখলে রয়েছে। এর মধ্যে দাগ নং-৩২১-এর ৪২ শতক এবং দাগ নং-২৮৯-এর ২০ শতক জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগ অনুযায়ী, দলিল অনুযায়ী তিনি এখনও অতিরিক্ত ২৯.৫০ শতক জমি পাওয়ার অধিকারী। 

তিনি দাবি করেন, তার পিতা মৃত ইউনুচ মিয়া জীবিত অবস্থায় রেজিস্ট্রির মাধ্যমে এসব জমি তার নামে হস্তান্তর করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, একই গ্রামের রফিক মিয়া, সিরাজ মিয়া, চৌধুরী মিয়া ও রনি মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ গত ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে অভিযুক্তরা জমিতে থাকা আম ও কলাগাছ কেটে ক্ষতিসাধনের চেষ্টা করেন। এ সময় আলম মিয়া বাধা দিলে তাকে প্রাণনাশ ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তিনি।
এ ঘটনায় মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
 

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজ মিয়া মোবাইল ফোনে বলেন, "জমিটি আমাদের। আমরা গাছ কেটেছি।"
তবে জমির মালিকানা ও অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ বিষয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।