রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচ ইমরুল কায়েস

অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচ ইমরুল কায়েস

অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচ ইমরুল কায়েস

বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক এই ওপেনার অস্ট্রেলিয়া থেকে দলের সঙ্গে যোগ দেবেন। ইমরুল পরিবার নিয়ে সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। সিডনিতে নিজের নামে একটি ক্রিকেট একাডেমি গড়ে তুলেছেন। অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় এইচপি ইউনিটের সঙ্গে তাঁকে যুক্ত করা হয়েছে। 

বিসিবি এইচপি বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ইমরুলের এখন ভালো ধারণা। ওই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটা বলে দিতে পারবেন। প্রতিপক্ষ সম্পর্কে পরিষ্কার ধারণাও পাওয়া যাবে। কারণ টপ অ্যান্ড টি২০ সিরিজে প্রাদেশিক দলগুলো খেলবে। নেপালের জাতীয় দল এবং নিউজিল্যান্ড থেকে একটি দল খেলবে। আমরা ওখানে ইমরুলের সার্ভিসটা নেওয়ার চেষ্টা করব।’ 

ডারউইনের টপ অ্যান্ড টি২০ সিরিজে খেলতে ১৪ আগস্ট অস্ট্রেলিয়া যাবে এইচপি দল। এই সফরে সোহেল ইসলামকে প্রধান কোচ করা হয়েছে। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে তৃতীয়বারের মতো ডারউইনের প্রাক-মৌসুম টুর্নামেন্ট টপ অ্যান্ড টি২০ সিরিজে দল পাঠাচ্ছে বিসিবি। প্রথম ২০২৪ সালে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এইচপি দল। পরের বছর খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। টি২০ টুর্নামেন্ট শেষ করে চার দিনের ম্যাচ খেলেছে ডারউইন প্রাদেশিক দলের বিপক্ষে। 

এবার টি২০ টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবে দল। ২২ আগস্ট নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের। ২৩ আগস্ট হোবার্ট হ্যারিকেন্স, ২৪ আগস্ট ভিক্টোরিয়া, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকাস, ২৭ আগস্ট নিউজিল্যান্ড আর ২৮ আগস্ট নর্দান টেরিটরির বিপক্ষে ম্যাচ বাংলাদেশ এইচপির। এদিকে কাল ইমার্জিং দল যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল।