রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

দীর্ঘদিন ধরে বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি স্থগিত থাকার পর এক বছরের জন্য আংশিক জেলা কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি।

নবগঠিত কমিটিতে সুমন খানকে সভাপতি, আব্দুল্লাহ আল আরাফাতকে সাধারণ সম্পাদক, নোমান বিন রশিদকে সাংগঠনিক সম্পাদক, এহসান খানকে দপ্তর সম্পাদক এবং আহসান হাবীবকে প্রচার সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন জেলা কমিটি কার্যকর না থাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছিল। নতুন কমিটি ঘোষণার ফলে সংগঠনের কার্যক্রমে গতি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত ও সাংগঠনিক সম্পাদক নোমান বিন রশিদ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বগুড়াবাসীর সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি