রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থায়ীকরণের দাবিতে বগুড়ায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন

স্থায়ীকরণের দাবিতে বগুড়ায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন

স্থায়ীকরণের দাবিতে বগুড়ায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ, চাকরিচ্যুতি বন্ধ, আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে বগুড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি পরিচালনা করেন সমিতির রাজশাহী বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বাবু।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তারা এখনো চাকরির নিরাপত্তা ও স্থায়ী মর্যাদা থেকে বঞ্চিত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্যোগ তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

বক্তারা আরও দাবি করেন, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের জন্য প্রণীত বিদ্যমান নীতিমালায় শ্রমিকদের বেশ কিছু মৌলিক অধিকার যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ঈদ বোনাস, উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি, ন্যূনতম মজুরি এবং অন্যান্য শ্রমিক কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করে নীতিমালার সংশোধনের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ, ইতোমধ্যে চাকরি হারানো কর্মীদের পুনর্বহাল, আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল এবং দীর্ঘদিন কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে রাজস্বখাতে স্থায়ী নিয়োগের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।