সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নওগাঁর মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার করা প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল ধ্বংসের এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বিলমান্দা ও উথরাইল বিল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৭টি রিংজাল জব্দ করা হয়।

‘জবই বিল ও পাশ্ববর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় মান্দা ও উথরাইল বিলে মাছের প্রজনন, প্রাকৃতিক আবাসস্থল এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

জাল ধ্বংস কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেন, অফিস সহকারী জিয়াউল হকসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এম এ মতিন, মান্দা(নওগাঁ) প্রতিনিধি: