মাগুরার শালিখা উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযুদ্ধা,জুলাই যোদ্ধা,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা, সেবা কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে দিক দর্শন মূলক বক্তব্য দেন । এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা উপজেলার অবকাঠামো উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কৃষি খাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জনসেবায় আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত |
জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
