শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পুরস্কারের সেই ২ কোটি টাকা বুঝে পেলেন হামজারা

পুরস্কারের সেই ২ কোটি টাকা বুঝে পেলেন হামজারা

পুরস্কারের সেই ২ কোটি টাকা বুঝে পেলেন হামজারা

ভারতকে হারিয়ে পাওয়া ঐতিহাসিক সাফল্যের ২২ দিন পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেল ঘোষিত বোনাসের টাকা। গত ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলকে মোট ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। বুধবার (১১ ডিসেম্বর) সেই আর্থিক পুরস্কার হস্তান্তর করা হয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে।

এনএসসির পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। হামজা চৌধুরী-শমিত সোমসহ স্কোয়াডের ২৩ ফুটবলার, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও ম্যানেজার আমের পেয়েছেন ৭ লাখ টাকা করে। আর কোচিং স্টাফের আরও পাঁচ সদস্য পেয়েছেন ৫ লাখ টাকা করে।

তবে এ তালিকায় জায়গা হয়নি এমন কিছু সদস্যের, যারা দলের দৈনন্দিন কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। টিম অ্যাটেনডেন্ট মো. মহসীন— যিনি ২২ বছর আগে ২০০৩ সালে ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের জয়েও দলের সঙ্গে ছিলেন— এই পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন। একইভাবে কোনো অর্থ পাননি ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলাম, যার বিশ্লেষণ ও তথ্যের ওপর দল নির্ভর করে ম্যাচ-পরিকল্পনা তৈরি করে। পাশাপাশি মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তারও রয়েছেন পুরস্কারবঞ্চিতদের তালিকায়।

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ও এশিয়ান কাপের মূল পর্বে ওঠা নারী ফুটবল দলের সদস্যরা বোনাস পাওয়ার সময় টিম ডাক্তার, ভিডিও অ্যানালিস্ট আর মিডিয়া ম্যানেজারও পুরস্কার পেয়েছিলেন। কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।