সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আন্ধার’ আলোয় আসবে, আপনারা সঙ্গে আছেন তো?

‘আন্ধার’ আলোয় আসবে, আপনারা সঙ্গে আছেন তো?

‘আন্ধার’ আলোয় আসবে, আপনারা সঙ্গে আছেন তো?

দেশের চলচ্চিত্রে বড় আয়োজনে আসছে ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। বানাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা ধরেছেন নেপথ্যে গল্পের হাল। একঝাঁক তারকার অভিনয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে। এবার সিনেমাটি নিয়ে একটি অ্যানাউন্সমেন্ট দিলেন নির্মাতা।  


সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি কাল্পনিক লুক শেয়ার করে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, এতদিন আমরা আড়ালে কাজ করেছি। চেষ্টা করেছি একটা ছবি বানাতে, যেটা আপনাদের সম্পূর্ণ নতুন এক্সপেরিয়েন্স দেবে। এখন ধীরে ধীরে সব আন্ধার থেকে আলোয় আসবে, আপনাদের সামনে। আন্ধার-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা সঙ্গে আছেন তো?

সেই ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে একটি নির্জন রাস্তার পাশে আলো জ্বালানো দোকান ও একটি হলুদ রঙের জিপ গাড়ি। নিচে বড় করে লেখা ‘ANDHAR’ এবং তার নিচে লেখা ‘THE JOURNEY BEGINS.’।

সামাজিক মাধ্যমে পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটিজেন ও ভক্তদের মধ্যে দারুণ উদ্দীপনা দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানানোর পাশাপাশি টিজার ও ট্রেলারের জন্য অপেক্ষা প্রকাশের কথা জানিয়েছেন।