রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত


নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

 হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া চিমটিবিল সীমান্ত এলাকার বাসিন্দা শফিক মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের চাচা আব্দুল কাদিরের দাবি, প্রতিদিনের মতো রোববার সকালে সোহাগ সীমান্তবর্তী এলাকায় গরু রাখতে যান। এ সময় সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির শব্দের পর সোহাগকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সীমান্ত এলাকার একটি স্থানে সোহাগকে পড়ে থাকতে দেখেন তার চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন। তারা তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ ৫৫ বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপেও খুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
সীমান্তে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিএসএফের পক্ষ থেকে গুলি চালানোর কারণ কী ছিল, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য ময়নাতদন্ত এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।