রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হারমনিকা একাডেমির আয়োজনে ‘উৎসব—হাছন রাজা স্মরণে’

হারমনিকা একাডেমির আয়োজনে ‘উৎসব—হাছন রাজা স্মরণে’

হারমনিকা একাডেমির আয়োজনে ‘উৎসব—হাছন রাজা স্মরণে’

ইকবাল হোসেন রিংকু,জেলা প্রতিনিধি


মরমি কবি ও গীতিকবি হাছন রাজার স্মৃতি, দর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হারমনিকা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘উৎসব—হাছন রাজা স্মরণে’।
শনিবার ২৯ আগষ্ট বিকাল ৫টা ৩০ মিনিটে জেলা শিল্প একাডেমিতে অনুষ্ঠিত হয়।এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামসুল 
ইসলাম রাসেল, সভাপতি জেলা জাসাস মৌলভীবাজার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জোসেফ আলী চৌধুরী,সহ সভাপতি, বিভাগীয় প্রেসক্লাব সিলেট।ইকবাল হোসেন রিংকু 
সাংবাদিক ইন্টার টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি। মুহিবুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক,শিশু কানুন কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার।রুহেল চৌধুরী, সভাপতি বাঁধন থিয়েটার 
মৌলভীবাজার। নাদিরা আক্তার  চৌধুরী রুজি
প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার। ম্যাজিক মোহন, যাদু শিল্পী মৌলভীবাজার। সভাপতি 
জনবা,মো: জাকির হোসেন, সভাপতি, হারমোনিকা একাডেমি মৌলভীবাজার। অনুষ্ঠানে হাছন রাজার জীবন, দর্শন ও সংগীত নিয়ে আলোচনা, তাঁর রচিত গান পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মরমি এই সাধকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।আয়োজকরা বলেন, হাছন রাজার গান শুধু বিনোদনের বিষয় নয়; তাঁর গানের প্রতিটি কথায় রয়েছে মানবতা, আত্মঅন্বেষণ, প্রেম ও জীবনবোধের গভীর বার্তা। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম ও দর্শন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে শিল্পী, সংগীতপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
হারমনিকা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, দেশীয় সংস্কৃতি ও মরমি সংগীতের ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে সংগীত ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে