সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সিনেমা ‘ওয়েটিং’ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক মিজানুর রহমান মিজান

নতুন সিনেমা ‘ওয়েটিং’ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক মিজানুর রহমান মিজান

নতুন সিনেমা ‘ওয়েটিং’ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক মিজানুর রহমান মিজান


অ্যাকশন-থ্রিলার ঘরানার নতুন চলচ্চিত্র ‘ওয়েটিং’ নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক মিজানুর রহমান মিজান। অ্যাকশন, রোমাঞ্চ, পারিবারিক আবেগ ও সেন্টিমেন্টের সমন্বয়ে নির্মিত হতে যাওয়া সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

রোববার (২৭ জুলাই) ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মিজানুর রহমান মিজান, কাহিনি ও সংলাপ রচয়িতা আনোয়ার শিকদার টিটন। অতিথি হিসেবে ছিলেন নির্মাতা এফ আই মানিক এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ।

নির্মাতারা জানান, ‘ওয়েটিং’ সিনেমায় দর্শকরা অ্যাকশন ও থ্রিলের পাশাপাশি পারিবারিক আবেগঘন গল্প এবং রোমাঞ্চকর নানা উপাদান দেখতে পাবেন। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আনোয়ার শিকদার টিটন।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির বিভিন্ন দিক তুলে ধরে নির্মাতারা বলেন, ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের জন্য একটি উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু হয়েছে।