আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এসময় পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে বলে জানানো হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লালবাগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী।
এর আগে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমঝোতার মাধ্যমে ৮টি দল কাজ করে যাচ্ছে। খেলাফত আন্দোলন তাদের মধ্যে অন্যতম শরীক দল।
