সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাইরাল সেই শিক্ষিকাকে নিয়ে এবার যা বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের গায়ক

ভাইরাল সেই শিক্ষিকাকে নিয়ে এবার যা বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের গায়ক

ভাইরাল সেই শিক্ষিকাকে নিয়ে এবার যা বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের গায়ক


সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো’-এর শিল্পী মেজবাহ রহমান। তার মতে, ভিডিওটিতে কোনো নেতিবাচক বা অনৈতিক বিষয় ছিল না।

 

তাই এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও উচিত হবে না।
সম্প্রতি ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে...’ গানের সঙ্গে একটি রিল ভিডিও প্রকাশ করেন ফেঞ্চুগঞ্জের শিক্ষিকা বিউটি পাল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। এমনকি স্থানীয় কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে তার সহকর্মীসহ অনেকেই শিক্ষিকার পাশে দাঁড়িয়ে একই গানে রিল তৈরি করে সমর্থন জানাচ্ছেন।

এ বিষয়ে আগামীর সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মেজবাহ রহমান বলেন, ‘এটা বর্ষা ও প্রকৃতির একটি চিরন্তন গান। ১৯৮৯ সালে আমরা গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন কমেনি। সাম্প্রতিক সময়ে মানুষ প্রতিবাদের ভাষা হিসেবেও গানটি ব্যবহার করছে, যা আমার কাছে অন্যরকম অনুভূতির।’

শিক্ষিকার রিল নিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের সমাজে বিশেষ মর্যাদা রয়েছে। তবে এই রিল ভিডিও নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, তা কাম্য নয়। আমি এখানে কোনো নেতিবাচক বা অনৈতিক কিছু দেখিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের জীবনেরই অংশ। একটি ভিডিওর একপাশ দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’

মেজবাহ রহমান আরও বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে যদি ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেটি সঠিক হবে না। বিষয়টিকে নমনীয়ভাবে দেখা উচিত। কারণ এটি কোনো আপত্তিকর ভিডিও ছিল না।’

এদিকে, শিক্ষিকার ভাইরাল রিলের ঘটনায় বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা বিভাগ। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।