রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন মার্কিন ভিসা ‘গোল্ড কার্ড’ চালু, সরাসরি নাগরিকত্ব পেতে যাচ্ছেন ১ কোটি বিদেশি

নতুন মার্কিন ভিসা ‘গোল্ড কার্ড’ চালু, সরাসরি নাগরিকত্ব পেতে যাচ্ছেন ১ কোটি বিদেশি

নতুন মার্কিন ভিসা ‘গোল্ড কার্ড’ চালু, সরাসরি নাগরিকত্ব পেতে যাচ্ছেন ১ কোটি বিদেশি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী বিদেশিদের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু করেছেন। কমপক্ষে ১০ লাখ ডলার দিতে পারলে যাচাই–বাছাই সাপেক্ষে আবেদনকারীরা দ্রুত ভিসা পাবেন, যা ট্রাম্পের ভাষায় ‘নাগরিকত্বের সরাসরি পথ’। এই সংখ্যা অবিশ্বাস্যভাবে এক কোটি হতে পারে।

ওয়েবসাইট অনুযায়ী, এ ভিসা দেয়া হবে তাদেরই যারা যুক্তরাষ্ট্রকে ‘যথেষ্ট সুযোগ-সুবিধা’ দিতে পারবে বলে প্রমাণ করতে পারবেন। আরও উচ্চমানের ‘প্লাটিনাম’ সংস্করণ পাওয়া যাবে ৫০ লাখ ডলারের বিনিময়ে, যার সঙ্গে যুক্ত থাকবে বিশেষ কর-সুবিধা।

এই প্রকল্প ঘোষণার সময় যুক্তরাষ্ট্র কঠোর অভিবাসন নীতি চালু করেছে-এইচ–১বি ভিসার ফি এক লাখ ডলারে উন্নীত করা, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন ১৯ দেশের আবেদন স্থগিত রাখা-এসব তারই অংশ।

আরও পড়ুন: ১০ শীর্ষ ধনীর সবাই প্রযুক্তি টাইকুন, অবিশ্বাস্য চমক দেখালেন ‘রহস্যময়’ ল্যারি পেইজ

গোল্ড কার্ড স্কিম শুরুতেই ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়ে; তাদের অভিযোগ, এটি ধনীদের অন্যায়ভাবে সুবিধা দেবে। আবেদনকারীদের ১৫ হাজার ডলার অননুমোদিত প্রক্রিয়াকরণ ফি দিতে হবে।

ট্রাম্প দাবি করেছেন, ‘উৎপাদনশীল ও উচ্চমাপের পেশাদারদের’ আকর্ষণ করাই এর লক্ষ্য। তিনি এমনকি বলেছেন, সরকার চাইলে এক কোটি গোল্ড কার্ড বিক্রি করে বাজেট ঘাটতি কমাতে পারে। খবর বিবিসির।

এদিকে এইচ–১বি ভিসার নতুন উচ্চ ফি বিদেশি শিক্ষার্থী ও প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এই ফি শুধু বিদেশে থাকা নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।