সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যাকে ছাড়াই কি আসছে ‘কাহানি 3’?

বিদ্যাকে ছাড়াই কি আসছে ‘কাহানি 3’?

বিদ্যাকে ছাড়াই কি আসছে ‘কাহানি 3’?


এক যুগ আগে বলিউডে সাড়া ফেলেছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই থ্রিলার সিনেমায় বিদ্যা বালানের দুর্দান্ত অভিনয় এবং ভিন্নধর্মী গল্প দর্শকদের মুগ্ধ করেছিল। পরে ২০১৬ সালে ‘কাহানি ২’ মুক্তির পরও সেই জনপ্রিয়তা বজায় ছিল। এবার প্রায় ১০ বছর পর আবারও আলোচনায় এসেছে ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, ‘কাহানি ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তবে এবার ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পরিচালক হিসেবে সুজয় ঘোষ থাকলেও প্রধান চরিত্রে বিদ্যা বালানকে দেখা নাও যেতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।

খবরে বলা হয়েছে, নির্মাতারা এবার মুখ্য চরিত্রের জন্য অভিনেত্রী ইয়ামি গৌতমকে বিবেচনা করছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে চিত্রনাট্য, শুটিং সূচি এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে কাজ চলছে।
..

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘কাহানি ৩’ সম্পূর্ণ নতুন গল্প নিয়ে নির্মিত হবে। তবে আগের দুই কিস্তির মতো এবারও নারীপ্রধান কাহিনিকেই গুরুত্ব দেওয়া হবে। ইয়ামি গৌতমকে নেওয়া হলে তার চরিত্রটি হবে অত্যন্ত শক্তিশালী ও গল্পের কেন্দ্রবিন্দু।

বিদ্যা বালানকে ছাড়া ‘কাহানি’ কল্পনা করতে পারছেন না অনেক ভক্ত। তাই ইয়ামির নাম সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। একাংশের মতে, বিদ্যার বিকল্প হওয়া কঠিন। আবার অন্যদের বিশ্বাস, শক্তিশালী চরিত্রে ইয়ামি গৌতমও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম।