বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক দল ও জোটের বৈঠক সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গুলশানে সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বৈঠকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক দল ও জোটের (গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ এবং গণফোরাম) সাথে গুরুত্বপুর্ণ সভা অনুষ্ঠিত হবে। দল ও জোটসমূহের শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশ নেবেন বলেও জানা গেছে।
