কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা জাকের পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ মজিবর রহমান সভাপতি এবং মোজাম্মেল হক বকুল সাধারণ সম্পাদক ও নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নামও শিগগিরই ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবে।
এ সময় নবনির্বাচিত সভাপতি মোঃ মজিবর রহমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল দলের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দলকে আরও গতিশীল ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
