মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার,চালক আটক

টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার,চালক আটক

টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার,চালক আটক

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময়  ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।
 

বিজিবি অধিনায়ক জানান, সোমবার (২৭ জুলাই) রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির চালককে আটক করা হয়।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা এবং ব্যবহৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার