মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে আজ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক উন্নয়ন নিয়ে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সদস্য জনাবা আমেনা মারজান, মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) জনাব হাফিজুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য জনাব সিরাজুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অতিথিবৃন্দ বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। 


আনোয়ার হোসেন (বাঘাইছড়ি)  প্রতিনিধি।